বিরামপুর (দিনাজপুর) সংবাদদাতা
বিরামপুর থানা পুলিশ জুয়ার আখড়ায় অভিযান চালিয়ে নয় জুয়াড়িকে আটক করেছে। পুলিশ তাদের নামে মামলা দিয়ে বুধবার বিকালে দিনাজপুর আদালতে সোপর্দ করেছে।
বিরামপুর থানার ওসি মনিরুজ্জামান জানান, উপজেলার দিওড় ইউনিয়নের শৌলাহার গ্রামের আসাদুলের বাড়িতে জুয়ার আসর বসার গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার রাত ১টার দিকে অভিযান চালানো হয়। এ সময় বাড়ির মালিক আসাদুল পালিয়ে গেলেও নয় জুয়াড়িকে আটক করা হয়।
