পাকিস্তান সফরে ইতিবাচক রুট

আপডেট : ১৯ আগস্ট ২০২০, ২১:৪৬

ভবিষ্যত্ সফরসূচি অনুযায়ী ২০২২ সালে পাকিস্তান সফরে যাওয়ার কথা ইংল্যান্ডের। পাকিস্তানের নিরাপত্তা পরিস্থিতির কারণে লম্বা সময় ধরে বড় দলগুলো প্রায় কেউই এই দেশটি সফর করেনি। তবে এবার পরিস্থিতি ভিন্ন। এবার দলটির টেস্ট অধিনায়ক জো রুট বলেছেন, তিনিও খুব আগ্রহী। তবে সিদ্ধান্ত তার হাতে নেই, ‘আমি যেতে চাই, পাকিস্তান সফর করতে ভালো লাগবে আমার। ব্যক্তিগতভাবে বলব, ওখানে যাওয়া ও খেলাটা হবে আমার জন্য অসাধারণ একটা ব্যাপার। কিন্তু সিদ্ধান্তটা আমার হাতে নেই।’