নিরাপদ অভিবাসন :জনসচেতনতা সৃষ্টির ওপর গুরুত্ব আরোপ

আপডেট : ১৯ আগস্ট ২০২০, ২১:৪৮

আড়াইহাজার (নারায়ণগঞ্জ) সংবাদদাতা

উপজেলা প্রশাসনের উদ্যোগে ও প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সহযোগিতায় নিরাপদ, সুশৃঙ্খল ও নিয়মিত অভিবাসন নিশ্চিতের জন্য জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়। গতকাল ব্রিফিং করেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সোহাগ হোসেন। উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান মুজাহেদুর রহমান হেলো সরকার, ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলাম রফিক, ওকাপের ফিল্ড অফিসার মো. আমিনুল হক, আড়াইহাজার থানা প্রেসক্লাব সভাপতি মাসুম বিল্লাহ ও সাধারণ সম্পাদক মজিবুর রহমান প্রমুখ। সভায় জানানো হয়—৩১ অক্টোবর পর্যন্ত মুক্তিযোদ্ধা সন্তানদের আবেদনের পরিপ্রেক্ষিতে বিনা খরচে বিদেশ নেবে সরকার। করোনার কারণে বিদেশ থেকে ফেরত আসা ক্ষতিগ্রস্তদেরও সহযোগিতা করবে সরকার।