ইত্তেফাক রিপোর্ট
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ১৩ জন পরিদর্শককে বদলি করে বিভিন্ন থানাসহ নতুন কর্মস্থলে পাঠানো হয়েছে। গতকাল বুধবার এক অফিস আদেশে ডিএমপি কমিশনার মোহা. শফিকুল ইসলাম স্বাক্ষরিত এক অফিস আদেশে এ বদলি করা হয়। বদলিকৃত কর্মকর্তাদের আজ বৃহস্পতিবারের মধ্যে নতুন কর্মস্থলে যোগ দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
বদলিকৃতদের মধ্যে ডিএমপির লাইনওআরের নিরস্ত্র পুলিশ পরিদর্শক এস এম জালাল উদ্দিনকে ডিবি মতিঝিল বিভাগে বদলি করা হয়েছে। এছাড়া ভাষানটেক থানার পরিদর্শক (অপারেশন) মোহাম্মদ মেজবাহ উদ্দিনকে মোহাম্মদপুর থানায়, মোহাম্মদপুর থানার পরিদর্শক (অপারেশন) শাহ আলমকে ডিএমপির গোয়েন্দা উত্তর বিভাগে বদলি করা হয়েছে। ওয়ারী থানার পরিদর্শক (অপারেশন) সুজিত কুমার সাহাকে খিলগাঁও থানার পরিদর্শক (তদন্ত) ও খিলগাঁও থানার পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ রাহাত্ খানকে ডিএমপির লাইনওআর সিআরও। ডিএমপির লাইনওআরের পরিদর্শক মো. সাজ্জাদ রোমানকে ওয়ারী থানার পরিদর্শক (অপারেশন)। কদমতলী থানার পরিদর্শক (অপারেশন) মাহাবুব আলমকে ওয়ারী থানার পরিদর্শক (তদন্ত) এবং পরিদর্শক জাকির হোসাইনকে কদমতলী থানার পরিদর্শক (অপারেশন) হিসেবে বদলি করা হয়েছে। মুগদা থানার পরিদর্শক (অপারেশন) মো. মাসুদুর রহমানকে হাজারীবাগ থানার পরিদর্শক (তদন্ত) ও হাজারীবাগ থানার পরিদর্শক (তদন্ত) আব্দুস সালামকে হেডকোয়ার্টার্স অ্যান্ড অ্যাডমিন বিভাগে বদলি করা হয়েছে। ডিএমপির লাইনওআর পরিদর্শক আশীষ কুমার দেবকে মুগদা থানার পরিদর্শক (অপারেশন) করা হয়েছে। এছাড়া সিটি ইন্টেলিজেন্স অ্যানালাইসিস বিভাগের পরিদর্শক আবু মাহমুদ কাওসার হোসেনকে রূপনগর থানার পরিদর্শক (তদন্ত) এবং সিটি ইন্টেলিজেন্স অ্যানালাইসিস বিভাগের পরিদর্শক এনামুল হক খন্দকারকে হাজারীবাগ থানার পরিদর্শক (অপারেশন) করা হয়েছে।
