আপনার রাশিফল

আপডেট : ১৯ আগস্ট ২০২০, ২১:৫৬

মুহম্মদ আনিসুল হক

২০ আগস্ট ২০২০ খ্রিষ্টাব্দ, বৃহস্পতিবারআজ ৫ ভাদ্র ১৪২৭ বঙ্গাব্দ এবং ২৯ জিলহজ ১৪৪১ হিজরি। নৈসর্গিক রাশিচক্রে রবি আজ সিংহ রাশিতে অবস্থান করছে। আজ সূর্যোদয় ৫টা ৩৬ মিনিটে এবং সূর্যাস্ত ৬টা ২৮ মিনিটে। আজ যদি আপনার জন্মদিন হয় তবে পাশ্চাত্য জ্যোতিষে আপনি সিংহ রাশির জাতক/জাতিকা। আপনার জন্ম সংখ্যা: ২। আপনার ওপর প্রভাবকারী গ্রহ: চন্দ্র ও রবি। আপনার শুভ সংখ্যা: ১ ও ২। শুভ বার:  রবি ও সোম। শুভ রত্ন: রুবী ও মুক্তা।

মেষ রাশি (২১ মার্চ-২০ এপ্রিল)

মনের মানুষকে মনের কথা বলতে পারেন। সেক্ষেত্রে সাফল্য লাভের সম্ভাবনা আছে। ধর্মীয় কাজে আনন্দ পাবেন। কোনো সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নিতে পারেন।   

বৃষ রাশি (২১ এপ্রিল-২০ মে) 

মাতৃস্বাস্থ্য ভালো থাকতে পারে। অসুস্থ মায়ের আরোগ্য লাভ হতে পারে। মন ভালো থাকবে। পারিবারিক পরিবেশ অনুকূল থাকতে পারে। কোনো প্রত্যাশা পূরণ হতে পারে।

মিথুন রাশি (২১ মে-২০ জুন)

কারো সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে উঠতে পারে। কাজকর্মে উত্সাহবোধ করবেন। আত্মীয়দের সঙ্গে যোগাযোগ হতে পারে। প্রাপ্ত তথ্যের উপর নির্ভর করতে পারেন।

কর্কট রাশি (২১ জুন-২০ জুলাই)

বাড়িতে অতিথি সমাগম হতে পারে। অতিথি আপ্যায়নে ব্যয় বৃদ্ধি পেতে পারে। পড়াশোনায় আনন্দ পাবেন। মাথাব্যথায় ভুগতে পারে। পাওনা টাকা আদায়ের জন্য তাগাদা দিন।

সিংহ রাশি (২১ জুলাই-২১ আগস্ট)

অসুস্থদের আরোগ্য লাভের সম্ভাবনা আছে। মানসিক প্রশান্তি বজায় থাকতে পারে। ব্যক্তিত্ব বিকাশের সুযোগ পেতে পারেন। ভালো ব্যবহার দিয়ে কাজ আদায় করা সহজ হতে পারে।

কন্যা রাশি (২২ আগস্ট-২২ সেপ্টেম্বর)

সময় খুব একটা অনুকূল নাও থাকতে পারে। কোনো পূর্বকর্মের ফল ভোগ করতে পারেন। আইনগত ঝামেলা এড়িয়ে চলুন। ব্যয় বৃদ্ধি পেতে পারে। দূরে কোথাও যাত্রা হতে পারে।

তুলা রাশি (২৩ সেপ্টেম্বর-২২ অক্টোবর)

বড় ভাইবোনদের সঙ্গে সম্পর্ক ভালো থাকতে পারে। প্রয়োজনে তাদের সহযোগিতা পেতে পারেন। আর্থিক দিক ভালো যাবে। জনসম্পৃক্ততা বৃদ্ধি পাবে। কোনো আশা পূরণ হতে পারে।

বৃশ্চিক রাশি (২৩ অক্টোবর-২১ নভেম্বর)

কর্মপরিবেশ অনুকূল থাকবে। কর্মস্থলে সহকর্মীদের সহযোগিতা পেতে পারেন। বেকারদের কর্মপ্রাপ্তির সম্ভাবনা আছে। পিতৃস্বাস্থ্য ভালো যাবে। সুনাম ও মর্যাদা বৃদ্ধি পেতে পারে।

ধনু রাশি (২২ নভেম্বর-২০ ডিসেম্বর)

সামাজিক যোগাযোগ চালিয়ে যান। সেক্ষেত্রে সাফল্য পেতে পারেন। কোনো আশা পূরণ হতে পারে। পেশাগত দিক ভালো যাবে। জ্ঞানস্পৃহা বৃদ্ধি পেতে পারে।

মকর রাশি (২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি)

সময় খুব একটা অনুকূল নাও থাকতে পারে। কোনো ধরনের সামাজিক সমস্যার উদ্ভব হতে পারে। রিপুকে সংযত রাখুন। অন্যথায় বদনাম হতে পারে। আজ কোনো ঝুঁকি নেওয়া ঠিক হবে না।

কুম্ভ রাশি (২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি)

দাম্পত্য সম্পর্ক ভালো থাকবে। অবিবাহিতদের কারো কারো বিয়ে হতে পারে। প্রেম-ভালোবাসার জন্য সময় অনুকূল থাকতে পারে। রোমান্স ও বিনোদন শুভ।

মীন রাশি (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ)

শরীর খুব একটা ভালো যাবে না। সাময়িক কোনো অসুস্থতায় ভুগতে পারেন। আহারে-বিহারে সতর্ক থাকুন। প্রয়োজনে চিকিত্সকের পরামর্শ নিন। কর্মস্থলে ঝামেলা এড়িয়ে চলুন।