বানের পানি যেমন ঠেকানো যায় না, তেমনি প্রভাবশালীদের কারণে ইয়াবার প্রবেশ ঠেকানো সম্ভব হচ্ছে না। ইয়াবা ঠেকাতে না পারলে দেশ কখনোই মাদকমুক্ত হবে না। তাই ইয়াবা এখন মামলায় জড়ানোর প্রধান হাতিয়ার! কেউ ইয়াবা ব্যবসা করে কোটি কোটি টাকা রোজগার করছে, কেউ ইয়াবা ব্যবসায়ীকে সহযোগিতা করে অর্থ রোজগার করছে, কেউ ইয়াবা মামলা দিয়ে কাউকে হয়রানি করছে, আবার কেউ ইয়াবায় আসক্ত হয়ে অসামাজিক কাজে জড়িয়ে পড়ছে। ইয়াবা পাচারকারী, ইয়াবা ব্যবসায়ী, ইয়াবাকে হাতিয়ার হিসাবে ব্যবহারকারী ও ইয়াবা গ্রহণকারীরা দেশ, জাতি ও সমাজের শত্রু। এদের বিরুদ্ধে সবাইকে এগিয়ে আসতে হবে। এ ব্যাপারে সরকারের জোরালো ভূমিকা জরুরি।
মো. আজিনুর রহমান লিমন, মিয়াপাড়া, ডিমলা, নীলফামারী
