কুমিল্লা প্রতিনিধি
কুমিল্লা মেডিক্যাল কলেজ (কুমেক) হাসপাতালে করোনা উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় আরো চার জন মারা গেছেন। তাদের মধ্যে এক জন পুরুষ এবং তিন জন নারী। তথ্যগুলো নিশ্চিত করেন কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালের সহকারী পরিচালক ডা. সাজেদা খাতুন।
তিনি জানান, করোনা উপসর্গে মৃত ব্যক্তিরা হলেন—চাঁদপুর জেলার শাহরাস্তি উপজেলার দীপাক (৫০), কুমিল্লা নগরীর রানীর দীঘির পাড় এলাকার রসি বেগম (৮৫), কুমিল্লার চান্দিনা উপজেলার আমেনা বেগম (৫৫) ও বরুড়া উপজেলার নলুয়া গ্রামের রিপা আক্তার (৩৭)। তিনি আরো জানান, কুমেক হাসপাতালের করোনা ইউনিটে এ পর্যন্ত ৩৭৩ জন মারা গেছেন। এর মধ্যে ৪৯ মারা গেছেন করোনা পজিটিভ হয়ে। মারা যাওয়া ব্যক্তিদের মধ্যে মহিলাদের তুলনায় পুরুষের মৃত্যুর হার বেশি।
