বীরশ্রেষ্ঠ মোস্তফা কামালের মা হাসপাতালে ভর্তি

আপডেট : ১৯ আগস্ট ২০২০, ২২:০৩

ভোলা (দক্ষিণ) প্রতিনিধি

জাতির অন্যতম শ্রেষ্ঠ সন্তান বীরশ্রেষ্ঠ মোস্তফা কামালের মা বীরমাতা মালেকা বেগম (৯৬) গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন। মঙ্গলবার তাকে ভোলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

তিনি গত দুই দিন ধরে বার্ধক্যজনিত রোগে ভুগছেন। হঠাত্ করেই অসুস্থ হয়ে পড়লে পরিবারের লোকজন তাকে ভোলার ২৫০ শয্যার জেনারেল  হাসপাতালে ভর্তি করেন।

বর্তমানে তিনি হাসপাতালের আবাসিক মেডিক্যাল অফিসার (আরএমও) ডা. তৈয়বুর রহমানের তত্ত্বাবধানে আছেন।

ডা. তৈয়বুর রহমান জানান, বীরমাতার পা ফুলে গেছে, তার কিডনিতে সমস্যা ও রক্তশূন্যতা দেখা দিয়েছে। এছাড়া লো প্রেসার এবং শ্বাসকষ্টের সমস্যা রয়েছে। আমরা তাকে চিকিত্সা দিয়ে যাচ্ছি। তবে তাকে ঢাকায় নিয়ে উন্নত চিকিত্সা করানো প্রয়োজন বলে জানান তিনি।