‘শতবর্ষে শত শাখা রূপালী ব্যাংক মেলুক পাখা’—এই স্লোগানকে ধারণ করে মুজিববর্ষে রূপালী ব্যাংক শত শাখা খোলার অংশ হিসেবে মেহেরপুর জেলার গাংনীতে ব্যাংকের ৫৭৪তম শাখা সম্প্রতি ভার্চুয়ালি উদ্বোধন করেন ব্যাংকের চেয়ারম্যান মনজুর হোসেন, এমপি ও ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড সিইও মো. ওবায়েদ উল্লাহ আল মাসুদ
০০০
রাজধানীর ইত্তেফাক মোড়ে সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেডের এটিএম বুথ সোমবার উদ্বোধন করেন ব্যাংকের এসইভিপি ও প্রিন্সিপাল শাখার ব্যবস্থাপক মুহাম্মদ ফোরকানুল্লাহ, ভিপি ও অপারেশন ম্যানেজার মো. রেজাউর রহমান, এসএভিপি ও অলটারনেটিভ ডেলিভারি চ্যানেল ইউনিটের প্রধান মোহাম্মদ ওয়াহিদুজ্জামান
০০০
সম্প্রতি ডিজিটাল প্ল্যাটফরমের মাধ্যমে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক ট্রেনিং ইনস্টিটিউটে ব্যাংকের নবনিযুক্ত প্রবেশনারি অফিসারদের বুনিয়াদি প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ ওয়াসেক মো. আলী এ প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করেন। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ব্যাংকের ট্রেনিং ইনস্টিটিউটের অনুষদ সদস্য মোহাম্মদ লুত্ফুল হক ও আবুল কালাম মজিবুর রহমান। এ প্রশিক্ষণ কর্মসূচিতে ব্যাংকের নতুন নিয়োগপ্রাপ্ত ৩৮ প্রবেশনারি অফিসার অংশগ্রহণ করছেন
