৪ শতাংশ সুদ সরকার পরিশোধ করবে
সরকারের গৃহনির্মাণ ঋণ প্রদানসংক্রান্ত নীতিমালার আওতায় বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন এবং জনতা ব্যাংক লিমিটেড, ইউজিসি ভবন শাখার মধ্যে সম্প্রতি একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। এই চুক্তির আওতায় ইউজিসিতে কর্মরত শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ ব্যাংকিং ব্যবস্থার মাধ্যমে ঋণ পাবেন। মাত্র ৫ শতাংশ সরল সুদে ২০ থেকে ৭৫ লাখ টাকা পর্যন্ত গৃহনির্মাণ ঋণ পাবেন। ২০ বছর মেয়াদি এই ঋণের বাকি ৪ শতাংশ সুদ সরকার পরিশোধ করবে।
কমিশনের সচিব (অতিরিক্ত দায়িত্ব) ড. ফেরদৌস জামান এবং জনতা ব্যাংক লিমিটেড, ইউজিসি ভবন শাখার ব্যবস্থাপক মো. সাজ্জাদ হোসেন নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন। ইউজিসিতে অনুষ্ঠিত চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে কমিশনের সদস্য প্রফেসর ড. মুহাম্মদ আলমগীর প্রধান অতিথি এবং জনতা ব্যাংক লিমিটেডের উপব্যবস্থাপনা পরিচালক মো. ইসমাইল হোসেন বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।—প্রেস বিজ্ঞপ্তি
