আলোচিত ৭ খুন মামলার সাক্ষ্য গ্রহণ পেছালো

আপডেট : ১৯ আগস্ট ২০২০, ২২:১৯

নারায়ণগঞ্জের নৃশংস সাত খুন মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামী নূর হোসেনকে অস্ত্র, মাদক, চাঁদাবাজিসহ ৭টি মামলার আসামী হিসেবে আদালতে হাজির করা হয়, তবে তার বিরুদ্ধে সাক্ষ্য দেয়ার জন্য কেউ আসেনি। গতকাল বুধবার অতিরিক্ত জেলা ও দায়রা জজ দ্বিতীয় আদালত বেগম সাবিনা ইয়াসমিন এর আদালতে উঠানো হয় তাকে। কিন্তু মামলার সাক্ষী না থাকায় সাক্ষ্যগ্রহণের জন্য ১৪ অক্টোবর পরবর্তী দিন ধার্য করা হয়। সকালে কড়া নিরাপত্তার মাধ্যমে কাশিমপুর কারাগার থেকে নারায়ণগঞ্জ আদালতে আনা হয় নারায়ণগঞ্জ সিটি করপোরেশন (এনসিসি) ৪ নং ওয়ার্ডের সাবেক এই কাউন্সিলরকে।