সৌদি আরব বলেছে, তারা সংযুক্ত আরব আমিরাতের মতো ইসরাইলের সঙ্গে সম্পর্ক স্থাপন করবে না যতক্ষণ ইসরাইল ফিলিস্তনিদের সঙ্গে কোনো শান্তি চুক্তি না করছে। সৌদি পররাষ্ট্র প্রতিমন্ত্রী আদেল আল জুবেইর বলেন, এরকম একটি শান্তি চুক্তির পর সবকিছুই সম্ভব। গত সপ্তাহে সংযুক্ত আরব আমিরাত হঠাত্ করে ইসরাইলের সঙ্গে সম্পর্ক স্থাপনের ঘোষণা দেওয়ার পর এই প্রথম এ বিষয়ে সৌদি আরব প্রতিক্রিয়া জানালো। ঐ ঘটনার পর জল্পনা ছড়িয়ে পড়েছিল যে সৌদি আরবও একই পথ অনুসরণ করে ইসরাইলের সঙ্গে সম্পর্ক স্থাপন করতে পারে। -বিবিসি
