নাগরিক টিভির পর্দায় ‘ভালোবাসার প্রথম দিন’

আপডেট : ২০ আগস্ট ২০২০, ১৯:৪১

‘পরিবারের সিদ্ধান্তে বিয়ের পিড়িতে বসেন রফাত ও রুপা। বিয়ের পর রুপাকে নিয়ে নিজের কর্মস্থল ঢাকায় চলে আসেন রফাত। কিন্তু স্বামী হিসেবে রফাতকে কিছুতেই মানতে পারেন না রুপা। কারণ রুপা আরেকজনকে ভালোবাসেন। এ নিয়ে স্বামী-স্ত্রীর মাঝে নানা ধরণের ঝামেলা সৃষ্টি হতেই থাকে। তবে রফাতের ভালোবাসায় শেষ পর্যন্ত রুপা তার আগের ভালোবাসাকে ভুলে যেনে বাধ্য হন।’- মেহরাব জাহিদের রচনায় এমনই একটি গল্পে নির্মিত হয়েছে ভালোবাসার প্রথম দিন শিরোনামের একটি নাটক। আনিসুর রহমানের পরিচালনায় এতে রফাত চরিত্রে ইমতু রাশিত এবং রুপা চরিত্রে সামিয়া অথই অভিনয় করেছেন। এরইমধ্যে রাজধানীর উত্তরায় নাটকটির শুটিং সম্পন্ন হয়েছে। আজ  রাত নয়টায় বেসরকারি টেলিভিশন নাগরিকে এটি প্রচার হবে।