তা র কা ব চ ন

আপডেট : ২০ আগস্ট ২০২০, ১৯:৪২

আমার কাছে প্রথম যখন এটার প্রস্তাব এসেছিল, প্রথমে মানা করেছিলাম। নিজের শ্বাশুড়ি কোভিড পজিটিভ ছিলেন। মানসিকভাবে প্রস্তুত ছিলাম না। এরপর আবার দ্বিতীয়বার যখন আপ্রোচ করে তখন আমি জানতে চাই, কাজটা আসলে কোথায় যাবে? সেটার সঙ্গে এখন খুব একটা মিল পাচ্ছি না। তখন তারা বলেছিল, এটা একটি ডকুমেন্টারির মতো হবে। তারপর বলেছে, ১৫ অগাস্টে বিভিন্ন চ্যানেলে অন এয়ারের চেষ্টা করবেন। বিশেষ করে বিভিন্ন স্কুলে স্কুলে এটা প্রদর্শিত হবে। আমি ওই জায়গা থেকে কাজটা করেছি। বলেছিল, হল খোলা হলে হয়তো হলেও দেওয়া হবে। হলের বিষয়টি একটি অপশন ছিল। আমি আসলে চলচ্চিত্র বা ফিল্ম ভেবে করিনি। এটা প্রজক্টে হিসেবে করিনি। এটাতে অনেকগুলো চরিত্র। কেউই আসলে সেন্ট্রাল ক্যারেক্টার না। ঘটনার মধ্যে প্রত্যেকেরই আসলে কিছু কিছু পার্ট রয়েছে। আমাকে বলেছিল, আমার একদিনের শুটিং। এফডিসিতে হবে। এক্সপেরিয়েন্স গ্যাদার করতে চেয়েছিলাম। প্রথম অন্য কারও চরিত্রে কাজ করা। অভিজ্ঞতা নিতে কাজটা করেছি। শুটিংয়ের পর পারিশ্রমিক পেয়েছি। এরপর আর কিছু জানি না।

 

‘আগস্ট ১৭৫’ সিনেমা অভিনয় প্রসঙ্গে

অভিনেত্রী নাবিলা