দুই বিখ্যাত কোচ য়ুর্গেন ক্লপ ও মার্সেলো বিয়েলসার মুখোমুখিতায় শুরু হবে এবারের ইংলিশ প্রিমিয়ার লিগের নতুন মৌসুম। ১২ সেপ্টেম্বর লিগটি শুরু হবে। চ্যাম্পিয়ন লিভারপুলের প্রথম খেলাটি পড়েছে প্রিমিয়ার লিগে উঠে আসা লিডস ইউনাইটেডের সঙ্গে। ম্যানচেস্টার সিটি ও ম্যানচেস্টার ইউনাইটেড প্রথম খেলায় মুখোমুখি হবে যথাক্রমে অ্যাস্টন ভিলা ও বার্নলির। গতকাল বৃহস্পতিবার লিগ কর্তৃপক্ষ প্রথম রাউন্ডের খেলাগুলোর সূচি প্রকাশ করে। এদিকে লিডসকে প্রিমিয়ার লিগে তুলে আনার সাফল্যের পরিপ্রেক্ষিতে নতুন চুক্তিতে সই করতে যাচ্ছেন আর্জেন্টিনা জাতীয় দলের সাবেক কোচ বিয়েলসা। ৬৪ বছরের এই কোচের সুবাদেই লিডস ১৬ বছর পর আবার ইংলিশ ফুটবলের সর্বোচ্চ লিগটিতে উঠে আসে।
