যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া রাজ্যে হাজার হাজার বজ পাতে ৩৬৭টি পৃথক অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে, লাখখানেক লোক নিজেদের ঘরবাড়ি ছেড়ে পালাতে বাধ্য হয়েছে। বুধবার শত শত বজ পাতের ঘটনা ঘটেছে, বহু বাড়ি আগুনে পুড়ে গেছে; দমকল বাহিনীর একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে একজন পাইলট নিহত হয়েছেন।
কর্তৃপক্ষের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, চলতি সপ্তাহে ৭২ ঘণ্টা সময়ের মধ্যে প্রায় ১১ হাজার বজ পাতের ঘটনা নথিবদ্ধ করা হয়েছে, এতে পৃথক ৩৬৭টি অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে; এগুলোর মধ্যে প্রায় দুই ডজন আগুনের ঘটনা বড় ধরনের অগ্নিকাণ্ডে রূপ নিয়েছে। ক্যালিফোর্নিয়ায় এক দশকেরও বেশি সময়ের মধ্যে এটি সবচেয়ে বেশি বজ পাতের ঘটনা বলে জানিয়েছে কর্তৃপক্ষ। ক্যালিফোর্নিয়ার উত্তরাঞ্চলীয় খরাকবলিত ওয়াইন কাউন্টিতে একাধিক অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে, এতে রাজ্যের রাজধানী সাক্রামেন্টো থেকে প্রায় ৫৬ কিলোমিটার দূরে ফেয়ারফিল্ডে ‘ইন্টারস্টেট এইটি’ মহাসড়ক বন্ধ করে দিতে হয়েছে। মহাসড়কের কিছু অংশে আগুন ছড়িয়ে পড়ে, আটকে পড়া গাড়িতে থাকা লোকজনকে দ্রুত সরিয়ে নেওয়া হয়।
ক্যালিফোর্নিয়া ডিপার্টমেন্ট অব ফরেস্টি অ্যান্ড ফায়ার প্রটেকশনের (ক্যালফায়ার) একজন মুখপাত্র উয়িল পাওয়ার্স জানিয়েছেন, একটি এলাকায় আগুন ছড়িয়ে পড়ার কয়েক ঘণ্টা পর চার বাসিন্দাকে দগ্ধ অবস্থায় উদ্ধার করা হয়েছে, তবে তারা বেঁচে আছেন। তিনি জানান, সোমবারের বজ পাতে চারটি কাউন্টির কয়েকটি এলাকায় উত্পত্তি হওয়া ৯টি আগুনের গুচ্ছ বাতাসবাহিত হয়ে আরো ছড়িয়ে পড়ছে। আগুনের এই গুচ্ছকে সম্মিলিতভাবে ‘এলএনইউ কমপ্লেক্স’ বলে অভিহিত করা হচ্ছে।
