ভূমধ্যসাগরে বছরের সবচেয়ে ভয়াবহ নৗকাডুবি নিহত ৪৫

আপডেট : ২০ আগস্ট ২০২০, ২১:২৫

ভূেমধ্যসাগরের লিবিয়া উপকূলে চলতি বছরের সবচেয়ে ভয়াবহ নৌকাডুবিতে পাঁচ শিশুসহ অন্তত ৪৫ জন অভিবাসী ও শরণার্থী নিহত হয়েছেন। জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা ইউএনএইচসিআর বুধবার এ তথ্য জানিয়েছে।

ইউএনএইচসিআর ও আন্তর্জাতিক অভিবাসী সংস্থা (আইওএম) এক যৌথ বিবৃতিতে বলেছে,  দুই দিন আগে ৮০ জনের বেশি যাত্রী নিয়ে ঐ নৌকাটি জারা উপকূলের কাছে বিস্ফোরিত হয়। তার পরই ডুবে যায় নৌকাটি। এতে প্রায় অর্ধশত মৃত্যুর ঘটনা ঘটে। স্থানীয় জেলেরা ৩৭ জনের মতো যাত্রীকে জীবিত উদ্ধার করে। তারা আরো বলেন, ব্যাপক উদ্ধার অভিযান না থাকলে ভূমধ্যসাগরে আরো প্রাণহানির ঘটনা ঘটবে। এ বছর লিবিয়া থেকে ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইউরোপ যাওয়ার চেষ্টায় ৩ শতাধিক মানুষের প্রাণহানি ঘটে। ধারণা করা হচ্ছে প্রকৃত সংখ্যা আরো বেশি।