ভাল্লাগে না। ভাল্লাগে না। ঘরে—
বসেই আছি। এই কি বেঁচে থাকা।
ধ্বংস হলো সব করোনার ডরে।
বিমর্ষ খুব। প্রিয় আমার ঢাকা।
মগজ আমার শূন্য এখন খাঁখাঁ।
হয় না দেখা বন্ধু পরস্পরে
কাজ নাই তাই। পকেটে নাই টাকা।
ঘুম আসে না অতীত মনে পড়ে।
গ্রাম ও শহর। হাট ও বাজার ফাঁকা
যেন সবই ধ্বংসযজ্ঞ ঝড়ে।
মাথার উপর কাক ডেকে যায় কা-কা।
ঘরে বসে মন কেমন করে।
হায় করোনা—সুস্থ হব কবে
হাসবে সবাই সৌরভে গৌরবে।
