খাল দখল করে মাছ চাষের অভিযোগ

আপডেট : ২০ আগস্ট ২০২০, ২১:৩৬

গলাচিপায় আমখোলা ইউনিয়নের ডাহরবুনিয়া খাল দখল করে মাছ চাষের অভিযোগ উঠেছে। খালের ভিতরে আড়াআড়ি ভাসান জাল ব্যবহার করে চার কিলোমিটারব্যাপী চারটি স্থানে বেড়া দিয়ে মাছ চাষ করা হচ্ছে। ফলে পানি চলাচলের বাধা সৃষ্টি হচ্ছে। বর্ষা মৌসুমে আমন চাষাবাদ ব্যাহত হচ্ছে। উপজেলা কৃষি কর্মকর্তা এ এস আর এম সাইফুল্লাহ বৃহস্পতিবার বলেন, ‘ঘটনাস্থল পরিদর্শন করে কৃষকদের কৃষি কাজে ব্যাঘাত ঘটলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।’ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী খান মোহাম্মদ অলিউজ্জামান বলেন, সরকারি খাল দখল করে কেউ মাছ চাষ করলে ব্যবস্থা নেওয়া হবে।