আগৈলঝাড়ায় বুধবার রাতে ইয়াবা ও গাঁজাসহ দুই ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ।
থানায় কর্তব্যরত ডিউটি অফিসার জানান, মাদক কেনা বেচার গোপন সংবাদের ভিত্তিতে এসআই সুশান্ত কুমার, এসআই শাহাবুদ্দিন, এএসআই মাকসুদুর রহমান সঙ্গীয় ফোর্স নিয়ে উপজেলার বাকাল গ্রামে অভিযান চালান। এ সময় সবুজ ফকির ও সাইরুল ইসলাম রনি ফকিরকে গ্রেফতার করা হয়। তাদের কাছ থেকে ১০ পিস ইয়াবা ও ২০০ গ্রাম গাঁজা উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় এসআই সুশান্ত কুমার বাদী হয়ে বৃহস্পতিবার দুপুরে মামলা দায়ের করেছেন।
