মেহেন্দীগঞ্জে জোয়ারের পানিতে ডুবে বুধবার বিকালে দুই শিশুর মৃত্যু হয়েছে। এরা হলো সদর ইউনিয়নের ধুলিয়া মধ্যচর এলাকার মনির মাতুব্বরের মেয়ে আফিয়া (৭) ও দড়িরচর খাজুরিয়া এলাকার মাইদুল মুন্সির ছেলে ফারহান।জেলা প্রশাসনের সহকারী কমিশনার সুব্রত কুমার বিশ্বাস জানান, ঐদিন জোয়ারের পানিতে জেলার বিস্তীর্ণ নিম্নাঞ্চল তলিয়ে যায়। এ সময় পানিতে ডুবে ঐ দুই শিশুর মৃত্যু হয়।
