টাকা আত্মসাত্ মামলায় ইউপি চেয়ারম্যানসহ পাঁচ জন কারাগারে

আপডেট : ২০ আগস্ট ২০২০, ২১:৩৯

পলাশবাড়ীতে টাকা আত্মসাতের মামলায় ইউপি চেয়ারম্যানসহ পাঁচ জনকে কারাগারে পাঠানো হয়েছে। বুধবার গাইবান্ধা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন। গাইবান্ধা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের এপিপি বিপুল কুমার সরকার বিষয়টি নিশ্চিত করে বলেন, গাছ কর্তন মামলায় ২ নম্বর হোসেনপুর ইউনিয়নের চেয়ারম্যান তৌফিকুল আমিন মণ্ডল টিটু, ৬ নম্বর ওয়ার্ড সদস্য পল্লব মিয়া, শরিফুল ইসলাম সরকার, হেলাল মিয়া ও মোখলেছ মিয়াসহ পাঁচ জন আসামির জামিনের আবেদন করলে আদালত জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠায়।