স্বরূপকাঠিতে শ্রমিকের ঝুলন্ত লাশ উদ্ধার

আপডেট : ২০ আগস্ট ২০২০, ২১:৪০

স্বরূপকাঠিতে বৃহস্পতিবার এক ট্রলার শ্রমিকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহতের নাম ফাহাদ মোল্লা আকাশ (১৬)। এ ঘটনায় পুলিশ ট্রলারের সুকানী কিবরিয়াকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে। আকাশ বরিশালের উজিরপুর উপজেলার দক্ষিণ সাতলা গ্রামের হান্নান মোল্লার ছেলে। নেছারাবাদ থানার ওসি মো. কামরুজ্জামান তালুকদার জানান, নিহতের হাতে কাটার চিহ্ন রয়েছে। ময়নাতদন্তের জন্য লাশ পিরোজপুর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।