নরসিংদী শহরতলীর হাজীপুর গ্রামে অপু দাস (২২) নামের এক যুবককে খুন করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার বেলা একটার দিকে এ খুনের ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, সন্ত্রাসীরা ইজিবাইকযোগে গিয়ে তাকে ছুরিকাঘাত করে। এ সময় আহত হন আল আমিন (৪৫) ও দিবাকর দাস (৪০) নামে দুই জন। নরসিংদী সদর মডেল থানার ওসি বিপ্লব দত্ত চৌধুরী জানান, এই হত্যাকাণ্ডের ঘটনা তদন্তে নেমেছে জেলা পুলিশের একাধিক ইউনিট। ঘটনার সঙ্গে জড়িত থাকতে পারে এমন এক জনকে আটক করে প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদ করছে। পূর্ববিরোধ নিয়ে এ হত্যার ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
