কাহারোলে মাস্ক না পরায় জরিমানা

আপডেট : ২০ আগস্ট ২০২০, ২১:৪১

মাস্ক না পরায় কাহারোল বাজারসহ বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। গত কয়েক দিন উপজেলার ধানহাটিসহ বিভিন্ন এলাকায় উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মনিরুল হাসান এবং হাসান মো. হাফিজুর রহমান এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। ঐ সময় মাস্ক না পরার দায়ে দোকানদার, পথচারী, মোটরসাইকেল আরোহী ও গাড়ি চালকসহ ১১৫টি মামলা করে ৫৮ হাজার ৮০০ টাকা আদায় করে ভ্রাম্যমাণ আদালত।