কুমিল্লা ইপিজেডের অপহূত নারী শ্রমিককে উদ্ধার

আপডেট : ২০ আগস্ট ২০২০, ২১:৪১

কুমিল্লা ইপিজেডের একটি শিল্প কারখানার (গার্মেন্টস) নারী শ্রমিককে বেশি বেতনে অপর একটি কারখানায় চাকরি দেওয়ার প্রলোভন দেখিয়ে অপহরণের পর ৩০ হাজার টাকা মুক্তিপণ দাবির ঘটনায় চক্রের চার সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় অপহরণকারী চক্রের কবল থেকে ঐ শ্রমিককে উদ্ধার করা হয়। কুমিল্লা র্যাব-১১ সিপিসি-২ এর একটি দল অভিযান চালিয়ে বুধবার গভীর রাতে নগরীর টমছমব্রিজ এলাকা থেকে তাকে উদ্ধার করে। বৃহস্পতিবার প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের এসব তথ্য জানান কুমিল্লা র্যাব-১১ সিপিসি-২ এর কোম্পানি কমান্ডার মেজর তালুকদার নাজমুস সাকিব।

অপহরণকারী চক্রের সদস্যরা হচ্ছে—আবদুল মমিন, মো. সিয়াম, সাইমন হাসান ও আরিফ হোসেন। এ ঘটনায় সদর দক্ষিণ মডেল থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও তিনি জানিয়েছেন।