‘সবার জন্য সবার ঢাকা’ কর্মসূচির আওতায় ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র মো. আতিকুল ইসলাম স্বাস্থ্যকর্মীদের জন্য উন্নতমানের মাস্ক প্রদান করেছেন। গতকাল বৃহস্পতিবার সকালে উত্তরায় বাংলাদেশ ক্লাবে ডিএনসিসির মেয়র এই মাস্ক বিতরণ করেন। এ সময় মেয়র বলেন, কোভিড-১৯ পরিস্থিতিতে নগরবাসীকে নিরবচ্ছিন্ন সেবা প্রদান অব্যাহত রাখায় সবাইকে ধন্যবাদ জানাই। তিনি ডিএনসিসির নগর মাতৃসদন এবং প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের কার্যক্রমের বিষয়ে নগরবাসীর মধ্যে ব্যাপক প্রচারণা চালাতে নির্দেশ প্রদান করেন। যাতে আরো অধিক সংখ্যক নগরবাসী এই সেবার আওতায় আসতে পারে। সভায় স্বাস্থ্যকেন্দ্রের প্রজেক্ট ম্যানেজাররা তাদের সংস্থার কার্যক্রম তুলে ধরেন।
