ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা
মো. কবির হোসেন (সুজন),প্রভাষক
ব্যবস্থাপনা বিভাগ
নিকুঞ্জ মডেল কলেজ, ঢাকা
প্রিয় এইচএসসি পরীক্ষার্থীবৃন্দ, শুভাশিস রইল। তোমাদেরকে অনুশীলন বিভাগে স্বাগতম। পরীক্ষার সময় ষোষিত হবার আগ পর্যন্ত ঘরে বসে মনোযোগ দিয়ে লেখাপড়া কর ।
উদ্দীপক : সিয়ামদের পরিবার কৃষিকাজের সাথে জড়িত। এখন দেশের সকল নদ-নদী, বিল-ঝিল, পুকুর-খাল প্রভৃতি পানিতে টুৃইটুম্বুর। তবে কিছুদিন পর ফসলী জমিতে পানি কমবে। তখন ফসল ফলানোর কাজ শুরু হবে। তা্রই প্রস্তুতি হিসেবে তাদের ছোট একখণ্ড জমিতে বিআর-আট বীজ বপন করে চারাগাছ উত্পাদনের কাজ শুরু হবে। এটি প্রকৃতি থেকে সম্পদ সংগ্রহের প্রাথমিক প্রক্রিয়া। এই প্রক্রিয়া শেষে উত্পাদিত চারাগাছ জমিতে লাগানো হয় এবং নানা প্রক্রিয়া শেষে ফসল উত্পাদিত হয়। যা মানুষের বেঁচে থাকার প্রয়োজনীয় খাদ্যের যোগান দেয়।
ক) প্রত্যক্ষ সেবা কী ?
খ) লেনদেনের পৌন:পুনিকতা বলতে কী বোঝায়?
গ) উপরের উদ্দীপকে সিয়ামদের পরিবারের প্রস্তুতি কোন শিল্পের অন্তর্গত? আলোচনা কর।
ঘ) উদ্দীপকে প্রয়োজনীয় খাদ্যের যোগান কী এবং কোন শিল্পের অন্তর্গত? তোমার মতামত দাও।
উদ্দীপকের ক নং প্রশ্নের উত্তর : গ্রাহকের প্রয়োজন পূরণে সমর্থ এমন কোন কাজ,সুবিধা বা তৃপ্তিকে প্রত্যক্ষ সেবা বলা হয়।
উদ্দীপকের খ নং প্রশ্নের উত্তর:লেনদেনের পৌন:পুনিকতা বলতে বারেবারে ক্রয় বিক্রয় করে মুনাফা অর্জনের প্রয়াসকে বোঝায়।
একজন ব্যবসায়ী একবার নয় বারেবারে ক্রয় বিক্রয় করে বারবার লেনদেন করে অর্থাত্ তার লেনদেন অব্যাহতভাবে সম্পাদন হয়ে থাকে। আর এই লেনদেনের ফলে তার মুনাফা অর্জিত হয়ে থাকে। তাই এই লেনদেন হলো ব্যবসায়ের একটি মৌলিক বৈশিষ্ট্য। আর লেনদেন এভাবে বারবার ঘটে বলে একে লেনদেনের পৌন:পুনিকতা বলা হয়।
উদ্দীপকের গ নং প্রশ্নের উত্তর: উপরের উদ্দীপকে প্রাথমিক শিল্পের কথা বলা হয়েছে।
প্রকৃতি থেকে সম্পদ সংগ্রহের সকল প্রক্রিয়াকে প্রাথমিক শিল্প বলা হয়। অর্থাত্ প্রকৃতি থেকে সম্পদ সংগ্রহ করতে যে সকল প্রক্রিয়া অনুসরণ করা হয় তা প্রাথমিক শিল্পের অন্তর্গত।
উপরের উদ্দীপকে বীজ বপনের মধ্য দিয়ে ফসল উত্পাদনের প্রাথমিক কাজ শুরু হয়। সিয়ামদের একখণ্ড জমিতে বিআর-আট ফসল ফলানোর জন্য বীজ বপন করা হয়। বীজ থেকে চারাগাছ উত্পাদন হয়। এই কাজটি ফসল উত্পাদনের প্রাথমিক কাজ বলে ধরা হয়। তাই এই শিল্পের কাজটি প্রাথমিক শিল্পের অন্তর্গত।
উদ্দীপকের ঘ নং প্রশ্নের উত্তর: উপরের উদ্দীপকে প্রয়োজনীয় খাদ্যোর যোগান বলতে কৃষি শিল্পের কথা বলা হয়েছে।
কৃষি কাজের সাথে জড়িত শিল্পকে কৃষি শিল্প বলা হয়। প্রকৃতি প্রদত্ত ভূমি বা উর্বর জমি, বৃষ্টিপাত, তাপমাত্রা, নদ-নদী ও ভূ-গর্ভস্থের পানি ইত্যাদি কৃষিকাজের মুখ্য অবলম্বন।
উপরের উদ্দীপকে বীজ বপন করার পর চারাগাছ উত্পাদন হয়। এই চারাগাছ ফসলী জমিতে লাগানো হয়। বিভিন্ন প্রক্রিয়া শেষে পরিচর্যার পর এই গাছ থেকে ফসল আসে অর্থাত্ ধান উত্পাদন হয়। চা, পাট তুলা, রাবার ইক্ষু ইত্যাদি এই ধরনের পদ্ধতিতে উত্পাদন হয়। এই কৃষি কাজ মানুষের বেঁচে থাকার প্রয়োজনীয় খাদ্যের যোগান দেয় বলে একে কৃষি শিল্প বলা হয়।
উদ্দীপকে প্রাথমিক শিল্পের অন্তর্গত বেশ কিছু শিল্প রয়েছে। যেমন কৃষি শিল্প, প্রজনন শিল্প, নিস্কাশন শিল্প, উত্পাদন শিল্প,নির্মাণ শিল্প ও সেবা পরিবেশক শিল্প রয়েছে। তার মধ্যে কৃষি শিল্প এক অতি প্রয়োজনীয় শিল্প যা মানুষের বেঁচে থাকার প্রধান অবলম্বন। তাই এই শিল্পকে আরো সমৃদ্ধ করা প্রয়োজন।
