মির্জাপুরে বন্যায় বহু ঘরবাড়ি এখনো পানির নিচে

আপডেট : ২১ আগস্ট ২০২০, ২১:২৪

মির্জাপুর (টাঙ্গাইল) সংবাদদাতা

মির্জাপুরে বন্যায় জলাবদ্ধতায় চরম দুর্ভোগে রয়েছে লাখো পরিবার। পৌরসভাসহ ১১ ইউনিয়নের বহু ঘরবাড়ি এখনো পানির নিচে।

শুক্রবার বিভিন্ন এলাকায় খোঁজ নিয়ে জানা গেছে, আঞ্চলিক সড়কগুলো থেকে পানি না নামায় উপজেলা সদরের সঙ্গে সরাসরি যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে। ইউএনও মো. আবদুল মালেক মোস্তাকিম বলেন, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় এবং জেলা প্রশাসন থেকে যে পরিমাণ ত্রাণসহায়তা পাওয়া গেছে তা তালিকাভুক্ত বন্যার্তদের মাঝে বিতরণ করা হচ্ছে। এছাড়া বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠান বানভাসিদের তালিকা সংগ্রহ করে নগদ টাকা এবং খাদ্য বিতরণ করে যাচ্ছেন।