গোদাগাড়ী (রাজশাহী) প্রতিনিধি
গোদাগাড়ীতে মোফাজ্জল হোসেন ওরফে মোফা (৫৭) নামের এক কাউন্সিলরকে হেরোইনসহ আটক করেছে র্যাব। মোফা গোদাগাড়ী পৌরসভার দুই নম্বর ওয়ার্ড কাউন্সিলর। শুক্রবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে মোল্লাপাড়া ক্যাম্পের একটি অপারেশন দল শুক্রবার সকাল আটটার দিকে মহিশালবাড়ি এলাকায় অভিযান চালায়। এ সময় মোফার কাছ থেকে ১ কেজি ৩৩০ গ্রাম হেরোইন জব্দ করা হয়। তার বিরুদ্ধে গোদাগাড়ী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু প্রক্রিয়াধীন।
