কিশোরগঞ্জে ইয়াবাসহ গ্রেফতার ১

আপডেট : ২১ আগস্ট ২০২০, ২১:২৬

কিশোরগঞ্জ প্রতিনিধি

র্যাব-১৪ সিপিসি-২ কিশোরগঞ্জ ক্যাম্পের একটি অভিযানিক দল বৃহস্পতিবার রাতে কিশোরগঞ্জ শহরের বত্রিশ এলাকায় অভিযান চালিয়ে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃত হচ্ছে মো. সুমন চৌধুরী। এ সময় তার কাছ থেকে ৬০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।  র্যাব কিশোরগঞ্জ ক্যাম্পের সহকারী পরিচালক এ এস পি মোহাম্মদ আক্কাছ আলী জানান, এ ব্যাপারে কিশোরগঞ্জ মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে।