কৃষিবিদ হামিদুর রহমান
আমাদের সময় এবং
বহমান জীবনের নদী
নিয়ত বঙ্গবন্ধুময়
স্মৃতিতে, সংগ্রামে।
তাঁর অমর কীর্তিগাথা
ক্ষীণদৈর্ঘ্য জীবন ছাপিয়ে
সতত ছড়ায় সৌরভ
দেশে, দেশান্তরে।
মানব মহীরুহ তিনি,
তাঁর সুশীতল ছায়া
কেবলই বিস্মৃত হয়,
শোষণ দগ্ধ প্রাণ প্রায়
গভীর প্রত্যয় : মুক্তির লড়াইয়ে।
তাঁর প্রেমময় ব্যক্তিত্বের
সোনালি আলোয়
নিরন্তর স্নাত হই আমরা
বিমুগ্ধ বিস্ময়ে।
বাতিঘর তিনি আমাদের :
বাঙালির, মানবের
