রঙ্গরস

আপডেট : ২১ আগস্ট ২০২০, ২১:৫৮

ক্লাসটিচার ছাত্রদের কাছে অধ্যবসায়ের প্রয়োজনীয়তাসংক্রান্ত বক্তৃতা দিতে গিয়ে গর্ব করছিলেন—আমার বাবা ছিলেন অলিম্পিকে গোল্ড মেডেলিস্ট সাঁতারু। তিনি প্রতিদিন সকালে ঘুম থেকে উঠেই প্রথমে আমাদের বাড়ির সামনের পুকুরটি তিনবার সাঁতরে অতিক্রম করতেন তারপর নাশতা করতে বাড়ি আসতেন...

টিচারের গল্পের এ পর্যায়ে শেষ সারির এক ছেলে হো হো করে হেসে উঠল। টিচার অতি বিব্রত হয়ে বললেন—শোন ছেলে, একজন প্রফেশনাল সাঁতারুর জন্য সকালে তিনবার মাত্র লেক অতিক্রম করা কোনো ব্যাপারই না!

—আমি জানি ম্যাডাম, কিন্তু তিনবারের বদলে যদি তিনি চারবার অতিক্রম করতেন তাহলেই কিন্তু যে পাড়ে গায়ের কাপড় খুলে পানিতে নামতেন সে পাড়েই এসে উঠতে পারতেন!—হাসি চেপে ছেলেটি জবাব দিল।