কেউ হতাহত হয়নি
নওগাঁ প্রতিনিধি
নওগাঁ শহরের দয়ালের মোড়ে শুক্রবার সকালে সড়কের পাশে থাকা একটি বেসরকারি অ্যাম্বুলেন্সের গ্যাসের সিলিন্ডার হঠাত্ বিস্ফোরণ হয়। এতে অ্যাম্বুলেন্সটি চূর্ণ-বিচূর্ণ হয়ে যায় ও অ্যাম্বুলেন্সের আগুনে পাশের বৈদ্যুতিক লাইনের তার পুড়ে যায়। ফায়ার সার্ভিস কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণ করেন।
এ সময় শহরের সাতটি মহল্লায় বিদ্যুত্ চলে যায়। বিদ্যুত্ বিভাগের কর্মীদের মেরামত করতে প্রায় পাঁচ ঘণ্টা সময় লাগে। এরপর বিদ্যুত্ সরবরাহ স্বাভাবিক হয়। তবে এতে কেউ হতাহত হয়নি। নওগাঁ ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক এ কে এম মোরশেদ জানান, প্রাথমিকভাবে অ্যাম্বুলেন্সে যান্ত্রিক ত্রুটির কারণেই এই দুর্ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে।
নওগাঁ সদর মডেল থানার ওসি সোহরাওয়ার্দী হোসেন ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে।
