শোক সংবাদ

আপডেট : ২১ আগস্ট ২০২০, ২২:০৩

মুজাহার আলী হাওলাদার

বরিশালের গৌরনদী বন্দরের চাল ব্যবসায়ী, উপজেলার দিয়াশুর গ্রামের বাসিন্দা ও দৈনিক ইত্তেফাকের স্থানীয় সংবাদদাতা মো. জামাল উদ্দিনের ছোট চাচা মো. মুজাহার আলী হাওলাদার (৮৫) বৃহস্পতিবার বার্ধক্যজনিত কারণে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি... রাজিউন)। গতকাল শুক্রবার সকালে পারিবারিক কবর স্থানে মরহুমের লাশ দাফন করা হয়। তিনি স্ত্রী, তিন পুত্র এবং চার কন্যা রেখে গেছেন। 

স্বপ্না ভট্টাচার্য

ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সদস্য, দৈনিক জনকণ্ঠের সিনিয়র রিপোর্টার রাজন ভট্টচার্যের মা স্বপ্না ভট্টাচার্য (৬৮) আর নেই। শুক্রবার নেত্রকোনা সদর উপজেলার সিংহের বাংলা ইউনিয়নের সহিলপুর গ্রামে নিজ বাড়িতে তিনি পরলোকগমন করেন। তিনি দীর্ঘদিন ধরে ক্যানসারে ভুগছিলেন। তিনি স্বামী, দুই পুত্র, এক কন্যা রেখে গেছেন। শুক্রবার স্থানীয় বাংলা মহাশ্মশান ঘাটে তার শেষকৃত্য অনুষ্ঠিত হয়। রাজন ভট্টচার্যের মায়ের মৃত্যুতে ডিআরইউ সভাপতি রফিকুল ইসলাম আজাদ ও সাধারণ সম্পাদক রিয়াজ চৌধুরী তার বিদেহী আত্মার শান্তি কামনা করে গভীর শোক প্রকাশ করেছেন।