খাজা সেলিমা খাতুন
আজ শনিবার মুক্তিযোদ্ধা, বিশিষ্ট সাংবাদিক, শিক্ষাবিদ, সমাজসেবী, রাজনীতিবিদ ও নারী জাগরণ-নেত্রী বেগম খাজা সেলিমা খাতুনের ৩২তম মৃত্যুবার্ষিকী। ‘মিনা আপা’ নামেই তিনি সমধিক পরিচিত ছিলেন। যশোর পৌরসভার কমিশনার খাজা সেলিমা খাতুন ১৯৮০ সালে প্রকাশিত সাপ্তাহিক ‘বহ্নি’ পত্রিকার সম্পাদক ও প্রকাশক ছিলেন। ১৯৭০ সালে প্রকাশিত মহান মুক্তিযুদ্ধভিত্তিক সাপ্তাহিক মাতৃভূমির প্রকাশকও ছিলেন তিনি। মুক্তিযুদ্ধকালীন সময়ে হানাদার পাকবাহিনী তার নামে উচ্চমূল্যের হুলিয়া জারি করে। খাজা সেলিমা খাতুনের মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে ঢাকা ও যশোরে ধর্মীয় ও সামাজিক কর্মসূচি গ্রহণ করা হয়েছে।
আবুল কাশেম
ইত্তেফাকের দাউদকান্দি সংবাদদাতা মো. হাবিবুর রহমান হাবিবের ছোট ভাই হরিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক, দাউদকান্দি স্কাউট আন্দোলনের নেতা আবুল কাশেমের প্রথম মৃত্যুবার্ষিকী ২২ আগস্ট শনিবার। এ উপলক্ষ্যে মরহুমের গৌরীপুরের বাসায় কাঙালিভোজ ও মিলাদ-মাহফিলের আয়োজন করা হয়েছে।
