তিন শতাধিক পরিবার ও একটি মাদ্রাসায় খাদ্য বিতরণ

আপডেট : ২১ আগস্ট ২০২০, ২২:১৭

সোনারগাঁও (নারায়ণগঞ্জ) সংবাদদাতা

সোনারগাঁওয়ের বারদী ইউনিয়নের মসলেন্দপুর গ্রামে ‘আলোর পথ’ নামের একটি সামাজিক সংগঠনের আত্মপ্রকাশ হয়েছে। গতকাল এলাকায় আলোচনা সভা করে তিন শতাধিক পরিবার ও একটি মাদ্রাসায় খাদ্য বিতরণের মাধ্যমে এ সংগঠনের যাত্রা শুরু হয়। সংগঠনের সাধারণ সম্পাদক আব্দুল হামিদের সঞ্চালনায় ও সভাপতি মো. জিল্লুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংগঠনের প্রধান উপদেষ্টা অধ্যাপক আবু সাঈদ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সমাজসেবক সেলিম হোসেন দিপু, বারদী ইউনিয়ন পরিষদের সদস্য সানাউল্লাহ সানুসহ সংগঠনের সদস্য ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।