শূন্য হওয়া পাঁচটি সংসদীয় আসনের উপনির্বাচনে দলীয় মনোনয়নের জন্য আবেদনপত্র বিক্রির পঞ্চম দিনে আরো ১৩টি ফরম বিক্রি করেছে আওয়ামী লীগ। পাঁচ দিনে মোট ১১৭ জন মনোনয়ন প্রত্যাশী দলীয় মনোনয়নের জন্য আবেদনপত্র কিনলেন। জাতীয় সংসদের নওগাঁ-৬ আসনে ৩০ জন, পাবনা-৪ আসনে ২৭ জন, ঢাকা-৫ আসনে ১৪ জন এবং ঢাকা-১৮ আসনে ৪৩ জন এবং সিরাজগঞ্জ-১ আসনে তিন জন আওয়ামী লীগের দলীয় মনোনয়নের জন্য আবেদনপত্র কিনেছেন। গতকাল শুক্রবার সন্ধ্যায় আওয়ামী লীগ সভানেত্রীর ধানমন্ডির রাজনৈতিক কার্যালয় সূত্রে এ তথ্য জানা গেছে।
পঞ্চম দিনে আওয়ামী লীগের মনোনয়ন ফরম সংগ্রহকারীরা হলেন—নওগাঁ-৬ আসনে বিমান কুমার রায়, মোছা. মমতাজ বেগম, মোছা. হামিদা বেগম ও মো. মান্নান মোল্লা; পাবনা-৪ আসনে মো. নায়েব আলী বিশ্বাস ও মো. শহিদুল ইসলাম রতন; ঢাকা-৫ আসনে আবু আহমেদ মন্নাফী; ঢাকা-১৮ আসনে কুতুব উদ্দিন আহমেদ, রহিমুল হক, নাসিমা ফেরদৌসী, মোয়াজ্জেম হোসেন মাতুব্বর (আমিনুল) ও মো. মিজানুর রহমান; সিরাজগঞ্জ-১ আসনে দলীয় মনোনয়ন কিনেছেন অমিত কুমার দেব।
