কোভিড-১৯ প্রতিরোধে বাংলাদেশকে চিকিত্সা সামগ্রী দিল ভিয়েতনাম

আপডেট : ২২ আগস্ট ২০২০, ০০:১৪

কোভিড-১৯ মহামারি প্রতিরোধের জন্য বাংলাদেশকে চিকিত্সাসামগ্রী দিয়েছে ভিয়েতনাম সরকার। সম্প্রতি ভিয়েতনাম পররাষ্ট্র মন্ত্রণালয়ে আনুষ্ঠানিকভাবে এই চিকিত্সাসামগ্রী বাংলাদেশের রাষ্ট্রদূত সামিনা নাজের কাছে হস্তান্তর করেন দেশটির উপপররাষ্ট্রমন্ত্রী ন্যুয়েন কুউক ডাং। ভিয়েতনামের দেওয়া সামগ্রীর মধ্যে রয়েছে ব্যক্তিগত সুরক্ষাসামগ্রীর (পিপিই) এর ৬৬টি বক্স (৩ হাজার পিস) এবং সার্জিক্যাল ফেসমাস্কের ৮০টি বক্স (২০ হাজার পিস)। দেশটিতে টেস্ট কিটের মজুত কম থাকায় প্রস্তাব থাকা সত্ত্বেও ভিয়েতনাম তা আপাতত সরবরাহ করতে পারেনি।

এই চিকিত্সাসামগ্রী গত মঙ্গলবার ইউএস-বাংলা এয়ারলাইন্সের একটি বিশেষ বিমানে (ভিয়েতনামে আটকা পড়া বাংলাদেশিদের প্রত্যাবাসন কাজে ব্যবহূত) ঢাকায় পৌঁছায়। পররাষ্ট্র মন্ত্রণালয় বিমানবন্দরে বাংলাদেশ সরকারের পক্ষে এই চিকিত্সাসামগ্রী গ্রহণ করে। গতকাল ঢাকায় প্রাপ্ত খবরে এ তথ্য জানা গেছে।