যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় ছড়িয়ে পড়েছে ভয়াবহ দাবানল। শুক্রবার পর্যন্ত এই দাবানলে কমপক্ষে ছয়জন মারা গেছেন। প্রায় ১২ হাজারের বেশি দমকলবাহিনীর কর্মী এই দাবানল নিয়ন্ত্রণে কাজ করছেন। এদিকে ক্যালিফোর্নিয়া রাজ্য সরকারের পক্ষ থেকে এই দাবানল নিয়ন্ত্রণের জন্য অস্ট্রেলিয়া ও কানাডার কাছে সহযোগিতা চাওয়া হয়েছে।
এ নিয়ে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া রাজ্যের গভর্নর গ্যাভিন নিউসাম বলেন, এই আগুন আমাদের সম্পদ এবং কর্মীদের ক্ষতি করছে।
ক্যালিফোর্নিয়া ডিপার্টমেন্ট অফ ফায়ার (ক্যাল ফায়ার) এর তথ্য অনুযায়ী শুক্রবার সকাল পর্যন্ত আগুনে ৫০০টির বেশি ঘরবাড়ি পুড়ে গেছে। ১ লাখ ৭৫ হাজারের মতো মানুষ তাদের ঘরবাড়ি ছেড়ে অন্যত্র আশ্রয় নিয়েছেন।
ক্যালিফোর্নিয়ায় গত কয়েক দিনে পৃথিবীর ইতিহাসে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। ফারেনহাইট এ যা ছিল ১৩০ ডিগ্রি বা প্রায় ৫৫ ডিগ্রি সেলসিয়াসের সমান।আবহাওয়াবিদরা জানিয়েছেন প্রচন্ড বাতাস, অস্বাভাবিক তাপমাত্রা আর বাতাসে আদ্রতা কম থাকার কারণে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হচ্ছে না। বিবিসি, ভয়েস অব আমেরিকা।
ইত্তেফাক/এআর
