বোরহানউদ্দিনে কিশোরের ঝুলন্ত লাশ উদ্ধার

আপডেট : ২২ আগস্ট ২০২০, ১১:২১

ভোলার বোরহানউদ্দিন উপজেলায় সজিব(১০) নামক কিশোরের ঝুলন্ত লাশ তার বাসা থেকে উদ্ধার করেছে স্থানীয় থানা পুলিশ।

মৃত কিশোর টবগী ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের আনু সরকার বাড়ির প্রবাসী রিয়াজ উদ্দিন সরকারের ছেলে। শুক্রবার বিকাল ৫ টায়  এ ঘটনা ঘটে। তবে ঘটনাটি হত্যা নাকি আত্মহত্যা তা এখনও জানা যায়নি বলে জানিয়েছে পুলিশ।

বোরহানউদ্দিন থানার অফিসার ইনচার্জ মোঃ মাজহারুল আমিন বিপিএম জানান,বিকাল ৪ টায় স্বজনরা মুঠোফোনে ঘটনাটি তাকে অবহিত করেন। এমন সংবাদে অতিরিক্ত পুলিশ সুপার ( লালমোহন সার্কেল) রাসেলুর রহমানসহ তিনি ঘটনাস্থলে উপস্থিত হন। সেখানে রশি দিয়ে গলায় ফাঁস দেওয়া অবস্থায় লাশ উদ্ধার করেন তারা। তবে হত্যা না আত্মহত্যা সেটি তদন্ত সাপেক্ষে বলা যাবে। এ বিষয়ে একটি অপমৃত্যুর মামলা হয়েছে।

ইত্তেফাক/এমআরএম