গত কয়েকদিন ধরেই ভারতে করোনা আক্রান্তের সংখ্যা লাফিয়ে লাফিয়ে বাড়ছে। গত ২৪ ঘণ্টায় দেশটিতে ৬৯ হাজার ৮৭৮ জন করোনা রোগী শনাক্ত করা হয়েছে । ভারতে একদিনে এখন পর্যন্ত এটি একদিনে সর্বোচ্চ করোনা রোগী শনাক্তের সংখ্যা।
শনিবারের ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, গত একদিনে দেশটিতে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৯৪৫ জন। ভারতে এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৫৫ হাজার ৭৯৪ জন। এছাড়া দেশটিতে এ পর্যন্ত ২৯ লাখ ৭৫ হাজার ৭০১ জন করোনা রোগী শনাক্ত করা হয়েছে। এদের মধ্যে সুস্থ হয়েছেন ২২ লাখ ২২ হাজার মানুষ।,
বিশ্বে যুক্তরাষ্ট্র ও ব্রাজিলের পরই সর্বাধিক আক্রান্তের সংখ্যা ভারত।
ইত্তেফাক/এআর
