করোনা আক্রান্তের সংখ্যা কিছুটা কমতেই চীনের রাজধানী বেইজিংয়ে মাস্ক পরে বাইরে বেরোনোর নির্দেশ শিথিলতা করা হয়েছে।
শুক্রবার বেইজিং প্রশাসন জানিয়ে দিয়েছে, এখন থেকে মাস্ক না পরে বেরোলেও চলবে। তবে এ দিন বেইজিংয়ে বিপুল সংখ্যক লোক মাস্ক পরে বাইরে বের হয়েছিলো।
কেউ কেউ বলেছিলেন, মাস্ক তাদের নিরাপদ করেছে। আবার কেউ কেউ বলেছে, মাস্ক পরতে সামাজিক চাপও একটি কারণ ছিল।
বেজিং কর্তৃপক্ষের দাবি গত ১৩ দিন ধরে একটিও নতুন করোনা আক্রান্তের খবর মেলেনি। তাই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
২৪ বছর বয়সী বেইজিংয়ের একজন নারী রয়টার্সকে বলেন, ‘যে কোনও সময় আমি আমার মাস্ক খুলে ফেলতে পারি। তবে অন্যেরা এটি গ্রহণ করে কি না তা আমার দেখতে হবে। কারণ আমি মনে করি লোকেরা আমাকে মাস্ক পরা না দেখলে আতঙ্কিত হয়ে যাবে।
ইত্তেফাক/জেডএইচ
