বিজ্ঞান
সোনিয়া ফেরদৌসী
সহকারী শিক্ষক,
হলি ফ্লাওয়ার স্কুল, ঢাকা
সংক্ষিপ্ত প্রশ্ন
১। বীজের বিস্তরণ কী?
উ: মাতৃউদ্ভিদ থেকে বিভিন্ন স্থানে বীজের ছড়িয়ে পড়াই হলো বীজের বিস্তরণ। বীজের বিস্তরণের ফলে নতুন নতুন উদ্ভিদ আবাস গড়ে ওঠে।
২। খাদ্যজাল কাকে বলে?
উ: যে কোনো বাস্তুসংস্থানে অনেকগুলো খাদ্য শৃঙ্খল থাকে। একাধিক খাদ্য শৃঙ্খল একত্রিত হয়ে যে জাল তৈরি করে তাকে খাদ্য জাল বলে।
৩। তুমি শ্বাসকার্যে কোন কোন গ্যাস বিনিময় কর?
উ: আমি শ্বাসকার্যে অক্সিজেন গ্যাস গ্রহণ করি ও কার্বন ডাই অক্সাইড গ্যাস ত্যাগ করি।
৪। উদ্ভিদের পরাগায়ন কীভাবে ঘটে?
উ: কীট-পতঙ্গ, পাখি ইত্যাদির মাধ্যমে উদ্ভিদের পরাগায়ন ঘটে। পরাগায়নের ফলে উদ্ভিদের বীজ সৃষ্টি হয়।
৫। মানুষ নির্ভর করে এমন চারটি জড়বস্তুর উদাহরণ দাও।
উ: মানুষ নির্ভর করে এমন চারটি জড়বস্তুর নাম হলো:
মাটি, পানি, বায়ু ও সূর্যের আলো।
৬। উদ্ভিদ নির্ভর করে এমন কয়েকটি জড়বস্তুর নাম লেখ।
উ: পরিবেশে বেঁচে থাকার জন্য উদ্ভিদ বিভিন্ন জড় বস্তুুর উপর নির্ভর করে।
যেমন: মাটি পানি বায়ু ও সূর্যের আলো
