ভূঞাপুর (টাঙ্গাইল) সংবাদদাতা
ভূঞাপুরে টেপিবাড়ি-গোপালপুর ভায়া ফলদা বাজার রাস্তা মেরামত কাজ সময়ের মধ্যে শেষ না হওয়ায় দুর্ভোগ বেড়েছে। এছাড়া কয়েকটি স্থানে সড়ক ধসে গেছে। ফলে দুর্ঘটনা এড়াতে সড়কে লাল নিশানা টাঙিয়ে দিয়েছে স্থানীয়রা।
রাস্তার দিঘুলিয়া পাড়া থেকে ফলদা বাজার ব্রিজ পর্যন্ত খুঁড়ে রাখা হয়েছে। উপজেলা এলজিইডির উপসহকারী প্রকৌশলী মো. মির্জা মনিরুজ্জামান জানান, সঠিক নিয়মেই রাস্তা মেরামতের কাজ করা হচ্ছে। মেরামতের কাজে দুই বার সময় বাড়ানো হয়েছে। ঠিকাদারকে রাস্তার কাজ শেষ করতে বলা হয়েছে। দ্রুত বাকি রাস্তার কাজ শুরু করা হবে।
