চাঁপাইনবাবগঞ্জে হাত-পা বেঁধে সাংবাদিকের মোটরসাইকেল ছিনতাই

আপডেট : ২২ আগস্ট ২০২০, ২১:২৬

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

চাঁপাইনবাবগঞ্জে এক সাংবাদিককে হাত-পা বেঁধে জঙ্গলের মধ্যে ফেলে রেখে মোটরসাইকেল ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। শুক্রবার রাত সাড়ে ৯টার পর চাঁপাইনবাবগঞ্জ-আমনুরা আঞ্চলিক সড়কের ডাকাতের বাথান এলাকায় এ ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ রাতেই সাংবাদিককে উদ্ধার করে। আব্দুল্লাহ আবু সাজিদ (সাজিদ তৌহিদ) চাঁপাইনবাবগঞ্জ থেকে প্রকাশিত দৈনিক গৌড় বাংলায় বার্তা সম্পাদক হিসাবে কর্মরত আছেন। চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোজাফফর হোসেন জানান, সাংবাদিক সাজিদ তৌহিদ কাজ শেষে পত্রিকা অফিস থেকে বের হয়ে মোটরসাইকেলযোগে বাড়ি যাবার পথে চাঁপাইনবাবগঞ্জ-আমনুরা আঞ্চলিক সড়কের ডাকাতের বাথান এলাকায় ছিনতাইকারীর কবলে পড়েন।