মাগুরায় কাঁচা মরিচের কেজি ২০০ টাকা!

আপডেট : ২২ আগস্ট ২০২০, ২১:২৬

মাগুরা প্রতিনিধি

অব্যাহত বৃষ্টির কারণে মাগুরায় কাঁচা মরিচের মূল্য অস্বাভাবিকভাবে  বৃদ্ধি পেয়েছে। প্রতি কেজি কাঁচা মরিচ ২০০ টাকা দরে বিক্রি হচ্ছে। মাগুরা পাইকারি কাঁচা বাজারে শনিবার পাইকারি প্রতি কেজি কাঁচা মরিচ ১৮৪ টাকা দরে বিক্রি হয়েছে। খুচরা বাজারে প্রতি কেজি ২০০ টাকা দরে বিক্রি হচ্ছে। কয়েক দিন আগে এই মরিচ পাইকারি ১০০ টাকা কেজি দরে এবং খুচরা ১২০ টাকা বিক্রি হচ্ছিল। বৃষ্টির কারণে ফলন কম হওয়াতে এবং অনেক গাছ মরে যাওয়ায় মরিচের আমদানি কম হওয়াতে দাম বৃদ্ধি পেয়েছে বলে ব্যবসায়ীরা জানান। এছাড়া অন্য সবজির দামও বেড়েছে। বেগুন প্রতি কেজি ৬০ টাকা, কাকরোল ৫০ টাকা, পটল ৫০ টাকা, করলা ৬০ টাকা, কচুরমুখী ৪০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।