সৈয়দপুরে গৃহবধূর লাশ উদ্ধার

আপডেট : ২২ আগস্ট ২০২০, ২১:২৮

সৈয়দপুর (নীলফামারী) সংবাদদাতা

সৈয়দপুরের কামারপুকুরে আকলিমা খাতুন নামের এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার সকালে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে পুলিশ।

সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসনাত খান জানান, খবর পেয়ে উপজেলার কামারপুকুর ইউনিয়নের বালাডাঙ্গা গ্রামের এলাকা থেকে ঐ নারীর লাশ উদ্ধার করা হয়। তিনি ঐ এলাকার মৃত আবেদ আলীর মেয়ে। বাড়ির পাশ দিয়ে বয়ে যাওয়া বৈদ্যুতিক খুঁটির নিচ থেকে ফাঁস লাগানো অবস্থায় ঐ নারীর লাশ উদ্ধার করা হয়। ময়নাতদন্তের পর প্রকৃত ঘটনা জানা যাবে।