ফুলবাড়ী (কুড়িগ্রাম) সংবাদদাতা
ব্যাটারিচালিত অটোরিকশা চার্জ দিতে গিয়ে শনিবার সকালে বিদ্যুত্স্পৃষ্টে সফিকুল ইসলাম নামের এক যুবকের মৃত্যু হয়েছে। নিহত যুবক উপজেলার কাশিপুর ইউনিয়নের আজোয়াটারী (কলমদারটারী) গ্রামের মৃত আনোয়ার হোসেনের ছেলে। ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) রাজীব কুমার রায় ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
