কিশোরগঞ্জে ইয়াবাসহ আটক ২

আপডেট : ২২ আগস্ট ২০২০, ২১:২৮

কিশোরগঞ্জ প্রতিনিধি

ইয়াবাসহ র্যাবের হাতে আটক হয়েছে দুই মাদক ব্যবসায়ী। র্যাব-১৪ সিপিসি-২ কিশোরগঞ্জ ক্যাম্পের অভিযানিক দল শুক্রবার রাতে কিশোরগঞ্জ সদর উপজেলার কাটাখালি গলাকাটা মোড় এলাকা থেকে আলম মিয়া ও তাজুল ইসলামকে আটক এবং তাদের কাছ থেকে ২৫০ পিস ইয়াবা ও দুটি মোবাইল সেট উদ্ধার করে। আলম মিয়ার বাড়ি কিশোরগঞ্জ পৌরসভার চরশোলাকিয়া এবং তাজুল ইসলামের বাড়ি রথখলা এলাকায়।

র্যাব কিশোরগঞ্জ ক্যাম্পের সহকারী পরিচালক এএসপি মোহাম্মদ আক্কাছ আলী জানান, এ ব্যাপারে কিশোরগঞ্জ মডেল থানায় মামলা করা হয়েছে।